স্কুটিতে চেপে বুথে হাজির, সস্ত্রিক ভোট দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা!

নিজস্ব সংবাদদাতা : ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ চোখে পড়ার মতো। সেই আবহেই মেদিনীপুর শহরে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল প্রার্থী Sujay Hazra।মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের স্মৃতিকণা শ্রী অরবিন্দ বিদ্যালয়ের ২১১ নম্বর বুথে স্কুটিতে চেপে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি। সাধারণ মানুষের মতোই বুথে পৌঁছে লাইনে দাঁড়িয়ে ভোট দেন সুজয় হাজরা, যা ঘিরে স্থানীয়দের মধ্যেও কৌতূহল তৈরি হয়।ভোটের দিনে প্রার্থীর এই সরল উপস্থিতি রাজনৈতিক মহলে আলাদা বার্তা দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।