মেদিনীপুর শহরে স্কুলের মেনগেট বন্ধ করাকে কেন্দ্র করে, ক্ষুব্ধ অভিভাবকরা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : স্কুলের মেনগেট বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর শহরে। ৬ই ফেব্রুয়ারি শুক্রবার হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় নির্মল হৃদয় আশ্রম স্কুলের মেনগেট। প্রায় ৫০০ মিটার ছাত্র-ছাত্রীদেরকে পায়ে হেঁটেই যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। যেতে দেওয়া হচ্ছে না কোন অভিভাবক অভিভাবকাদের। কিন্তু গত দুদিন মাধ্যমিক পরীক্ষার সময় এই স্কুলের মেনগেট খোলা ছিল।

অভিভাবক অভিভাবিকারা ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে স্কুলের মাঠের মধ্যেই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত, তারপর ছাত্র-ছাত্রীদেরকে বাড়িয়ে নিয়ে যেত। অভিভাবকদের অভিযোগ, শহরের ৬ থেকে ৭টি স্কুলের ছাত্র ও ছাত্রীদের পরীক্ষাকেন্দ্র পড়েছে এই স্কুলে। স্কুলের সামনেই বড় মাঠ থাকা সত্ত্বেও গেট না খোলার কারণে রাস্তাতেই দাঁড়িয়ে পড়ছে একের পর এক পরীক্ষার্থীদের গাড়ি।

এদিকে, মেদিনীপুর গ্রামীণের বিভিন্ন এলাকা এবং ঝাড়গ্রাম যাওয়া হয় স্কুলের ঠিক পাশের এই বড় রাস্তা দিয়েই।এখন তাদের প্রশ্ন হঠাৎ করেই স্কুলের মেন রোডের গেট বন্ধ করে দেওয়ায় তারা এখন অপেক্ষা করবে কোথায়। এই নিয়েই শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক বাকবিতণ্ডা। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে মেদিনীপুর শহরের স্টেশন রোড থেকে কেরানিতোলা যাওয়ার রাস্তার।