বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘Tribal Culture and Identity’ নিয়ে বিশেষ বক্তৃতা, গ্রন্থ প্রকাশে জ্ঞানচর্চার নতুন দিগন্ত!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের Vidyasagar University-এর ইংরেজি সাহিত্য, ভাষা ও সাংস্কৃতিক অধ্যয়ন বিভাগে আয়োজিত হল এক বিশেষ বক্তৃতা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন পদ্মশ্রী ও সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গবেষক Damayanti Besra, যিনি “Tribal Culture and Identity” বিষয়ক বক্তৃতায় আদিবাসী সংস্কৃতি, সাহিত্য ও পরিচয়ের বিভিন্ন দিক নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন।তাঁর বক্তব্যে ছাত্রছাত্রী, গবেষক, প্রাক্তন শিক্ষার্থী ও অধ্যাপকমণ্ডলীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আদিবাসী সমাজের ভাষা, ঐতিহ্য এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার গুরুত্ব নিয়েও তিনি আলোকপাত করেন।অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) Dipak Kumar Kar। সভায় সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বরিষ্ঠ অধ্যাপক Indranil Acharya।

এছাড়াও উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক Arindam Gupta, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক Paresh Chandra Jana, রেজিস্ট্রার Jayanta Kishore Nandi, অধ্যাপক Joyjit Ghosh ও অধ্যাপক Jolly Das-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।এই অনুষ্ঠানে ওড়িয়া আদিবাসী কবি Hemanta Dalapati-র কাব্যগ্রন্থ “Writing Your Name with an Arrow”-এর ইংরেজি অনুবাদ সংস্করণেরও প্রকাশ করা হয়। গ্রন্থটির অনুবাদ করেছেন কে. ডি. কলেজ অফ কমার্সের ইংরেজি বিভাগের অধ্যাপক Uttam Kumar Jena এবং সম্পাদনা করেছেন Anup Dutta।উপাচার্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আদিবাসী অধ্যয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগীয় প্রধান অধ্যাপক Debdas Ray জানান, আগামী দিনে আদিবাসী ভাষা ও সংস্কৃতি নিয়ে আরও গবেষণা ও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।এই অনুষ্ঠান একদিকে যেমন একাডেমিক চর্চাকে সমৃদ্ধ করেছে, তেমনই আদিবাসী সংস্কৃতির গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে।