বৃষ্টিকেও উপেক্ষা করে ‘জনতার দরবার’-এ বিধায়ক শঙ্কর গুছাইত, শুনলেন মানুষের অভাব-অভিযোগ
নিজস্ব সংবাদদাতা : বিক্ষিপ্ত বৃষ্টিকে উপেক্ষা করেই নিয়মমাফিক অনুষ্ঠিত হলো ‘জনতার দরবার’ কর্মসূচি। মেদিনীপুর বিধানসভার বিধায়ক শঙ্কর গুছাইত এদিন বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সরাসরি শুনে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।প্রতিদিনের মতো এদিনও বহু মানুষ পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা প্রকল্পসহ একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে বিধায়কের কাছে উপস্থিত হন। তিনি প্রত্যেক আবেদনকারীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমস্যাগুলির দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।বৃষ্টির মধ্যেও জনতার দরবারে মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মসূচি শেষে বিধায়ক শঙ্কর গুছাইত বলেন, সাধারণ মানুষের সমস্যার সমাধান করাই তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। তাই প্রতিকূল আবহাওয়াও এই উদ্যোগকে থামাতে পারবে না। তিনি জানান, জনতার দরবার নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে এবং মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার দ্রুত সমাধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।