আবির, নাচ ও আনন্দে রঙিন ‘মুদ্রা’-র বসন্ত উৎসব, আমতায় সাংস্কৃতিক উচ্ছ্বাস!
অভিজিৎ হাজরা : বসন্ত মানেই রঙ, আনন্দ আর উৎসবের আবহ। সেই আনন্দ যদি মিশে যায় ছোট ছোট হাতের আবিরে, হাসির কলরবে আর নাচের ছন্দে—তবে তা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ঠিক এমনই এক বর্ণময় পরিবেশ তৈরি হয়েছিল Mudra Nritya Prashikshan Kendra-র উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে।
Amta-র নারিট ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির পঞ্চম বসন্ত উৎসব। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের ছাত্রী এবং তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মঞ্চসজ্জা থেকে শুরু করে আলপনা—সবকিছুতেই ফুটে উঠেছিল ছাত্রীদের সৃজনশীলতা ও আন্তরিকতা।
অনুষ্ঠানে শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন Sukanta Pal, সমাজসেবী ও প্রযোজক Robin Banerjee, বিশিষ্ট চিকিৎসক Abhijit Bhattacharya, চিত্র সাংবাদিক Kaushik Dutta, সমাজসেবী Atanu Mondal এবং পরিবেশ সংগঠন Dot Foundation-এর কর্ণধার Dipankar Porel। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা পৌলমী মোদক। অনুষ্ঠানটির সুষ্ঠু বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁর স্বামী Rajdeep Hazra।
তাঁর কথায়, সমাজে মানুষের বিকাশ ও সংস্কৃতির প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ বৈচিত্র্যের মধ্যেই রয়েছে মিলনের মহান সুর।এছাড়াও প্রতিষ্ঠানের ছাত্রীদের বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। নৃত্যে অংশগ্রহণ করেন সাথী দত্ত, রিম্পা পাল, সাথী দিগের, শ্রীজা হাজরা, তানিয়া পাল, রিমি পাল, অঙ্কিতা ভান্ডারী, ঋত্বিকা মালিক, পিউ রায়, দীপিকা হাজরা ও স্মিতা রীত সহ একাধিক শিল্পী। পাশাপাশি অংশগ্রহণ করে Srishti Nritya Kala Kendra এবং Nrityayan Nritya Gosthi-র নৃত্যশিল্পীরাও।সাংস্কৃতিক সন্ধ্যাকে আরও প্রাণবন্ত করে তোলেন জনপ্রিয় গায়ক Rakesh Sasmal। পাশাপাশি মঞ্চস্থ হয় West Bengal Information and Cultural Affairs Department-এর লেটো ভাঁড় যাত্রার পরিবেশনা, যা দর্শকদের হাসির রোল তোলে।