স্বচ্ছতার বার্তা নিয়ে পথে মেদিনীপুর কলেজের NCC ক্যাডেটরা

নিজস্ব সংবাদদাতা : স্বচ্ছতা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে মেদিনীপুর কলেজ (অটোনমাস)-এর NCC ইউনিটের উদ্যোগে আয়োজিত হল বিশেষ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। ৪৫ বেঙ্গল ব্যাটালিয়ন NCC-এর অধীনে আয়োজিত এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন কলেজের NCC ক্যাডেটরা।কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করা। পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব এবং সমাজের প্রতি নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।অভিযানে NCC ক্যাডেটরা পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেন। পরিচ্ছন্ন পরিবেশ যে সুস্থ সমাজ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি, সেই বার্তাই তুলে ধরা হয় কর্মসূচিতে।আয়োজকদের বক্তব্য, শুধু নির্দিষ্ট কোনও দিন নয়, প্রতিদিনের জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। ছাত্রছাত্রীদের মধ্যে এই দায়িত্ববোধ তৈরি হলে তার ইতিবাচক প্রভাব বৃহত্তর সমাজেও পড়বে।NCC ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ‘পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, নাগরিক কর্তব্যও’—এই বার্তা তুলে ধরা হয়।