যোগে রাজ্যের মুখ উজ্জ্বল—জাতীয় মঞ্চে জায়গা পেল রয়্যাল একাডেমি!
নিজস্ব সংবাদদাতা : “NCERT জাতীয় যোগ অলিম্পিয়াড ২০২৬”-এর পথে বড় সাফল্য পেল রয়্যাল একাডেমি। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে CISCE গত ২৫ এপ্রিল কলকাতার শ্যামনগরে অবস্থিত St. Augustine’s Day School-এ আয়োজন করে “আঞ্চলিক প্রাক-যোগ অলিম্পিয়াড ২০২৬”। পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্রতিযোগীদের নিয়ে এই আয়োজন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই প্রতিযোগিতায় নজর কাড়ল রয়্যাল একাডেমির দুই কৃতী শিক্ষার্থী। সপ্তম শ্রেণির অঙ্গন মাইতি গ্রুপ-1B (বালক) বিভাগে এবং নবম শ্রেণির সোমৃতা চক্রবর্তী গ্রুপ-2A (বালিকা) বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।এই কৃতিত্বের সুবাদে অঙ্গন ও সোমৃতা এবার “CISCE জাতীয় প্রাক-যোগ অলিম্পিয়াড ২০২৬”-এ পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্রতিনিধিত্ব করার সুযোগ পেল। জাতীয় স্তরে তাঁদের এই উত্তরণ বিদ্যালয় ও রাজ্যের জন্য গর্বের মুহূর্ত হিসেবে ধরা দিচ্ছে।বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা এই সাফল্যে উচ্ছ্বসিত। তাঁদের মতে, কঠোর অনুশীলন, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনে “NCERT জাতীয় যোগ অলিম্পিয়াড ২০২৬”-এও এই দুই প্রতিভা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—এমনটাই আশাবাদ সকলের।