নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত , স্ত্রী-সহ নিরাপদে অভিনেতা!

নিজস্ব সংবাদদাতা : প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপাল। আর সেই সময়েই সেখানে শুটিংয়ের কাজে গিয়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। নেপালে হড়পা বান ও প্রবল বৃষ্টির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেতা ও তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। একই ছবির শুটিং করতে গিয়ে নেপালেই আটকে রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত ও। ফলে উদ্বেগ তৈরি হয়েছিল তাঁদের পরিবার ও অনুরাগীদের মধ্যে।তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর মিলেছে। খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী দু’জনেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। অভিনেতার ছেলে বিহু মুখোপাধ্যায় জানিয়েছেন, বাবার সঙ্গে তাঁর কথা হয়েছে।বর্তমানে তাঁরা নেপালের পোখরা এলাকায় রয়েছেন। সেখানে বৃষ্টি হলেও তাঁরা বিপর্যস্ত এলাকা থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন বলে জানিয়েছেন বিহু। ফলে আপাতত তাঁদের নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় না থেকে যত দ্রুত সম্ভব নেপাল থেকে ফিরে আসার চেষ্টা করছেন খরাজ ও তাঁর স্ত্রী। বিপর্যস্ত নেপালের পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় পরিবার ও অনুরাগীরা।