নববর্ষে শুভেচ্ছা বার্তা—নতুন স্বপ্ন ও সাফল্যের আহ্বান চন্দ্রকোণার পৌরপ্রধানের!

নিজস্ব সংবাদদাতা : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন চন্দ্রকোণা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। নববর্ষের প্রাক্কালে তাঁর বার্তায় উঠে এল নতুন সূচনা, আশাবাদ এবং সমৃদ্ধির কামনা।

তিনি বলেন, “এসো হে বৈশাখ, নতুন সূর্যের আলোয় শুরু হোক জীবনের নতুন সকাল। পুরনো সব গ্লানি ও দুঃখ ভুলে প্রত্যেকের জীবন ভরে উঠুক আনন্দ, শান্তি ও সাফল্যে।” কর্মজীবনে আরও উন্নতি ও স্বীকৃতি লাভের জন্যও সকলকে শুভকামনা জানান তিনি।নতুন বছরের এই শুভক্ষণে তিনি সকলের প্রতি ভালোবাসা ও প্রীতির বার্তা পৌঁছে দিয়ে বলেন, বাংলা নববর্ষ হোক প্রত্যেকের জীবনে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথচলার সূচনা।