১১ দিনে চতুর্থবার জ্বালানির দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ!

সেখ ওয়ারেশ আলী : বাংলার সাধারণ মানুষের উপর ফের বাড়ল জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ। একের পর এক দাম বৃদ্ধির আবহে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণ দেখিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির এই সিদ্ধান্তে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিত্যযাত্রীরা।রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মাত্র ১১ দিনের মধ্যে চতুর্থবার জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় আসার আগে জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।নতুন মূল্যবৃদ্ধির জেরে Medinipur-এ বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম পৌঁছেছে ৯৯ টাকা ৮২ পয়সায়। ফলে বাইক, গাড়ি ও গণপরিবহণের উপর নির্ভরশীল সাধারণ মানুষের খরচ আরও বেড়ে গিয়েছে।

জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। পরিবহণ ব্যয় বাড়ার কারণে খাদ্যপণ্য-সহ বিভিন্ন সামগ্রীর দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে Indian National Congress-এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল বটতলায় একটি পেট্রোল পাম্পের সামনে গিয়ে বিক্ষোভে সামিল হয়।বিক্ষোভকারীরা কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি তোলেন।