পশ্চিম মেদিনীপুরে ‘রোজগার মেলা ২০২৬’, প্রশিক্ষণ ও চাকরির প্রস্তাব পাওয়া ৬৯ জনকে সংবর্ধনা!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হল ‘রোজগার মেলা ২০২৬’। বুধবার, ২২ জুলাই পশ্চিম মেদিনীপুর কালেক্টরেটের পুরাতন সম্মেলন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণ এবং চাকরির প্রস্তাব পাওয়া ৬৯ জন পুরস্কারপ্রাপ্তকে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রাণী মাইতি, এসডিও মো. মারঘুব ইলমি-সহ প্রশাসনের বিশিষ্ট আধিকারিক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
রোজগার মেলার মাধ্যমে যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।