বেলদা কলেজে আলোচনা সভা :এনএসএস শিবিরে দেশ ও সমাজ গঠনের বার্তা!

নিজস্ব সংবাদদাতা : বেলদা কলেজ-এ শুরু হয়েছে সাত দিনের বিশেষ এনএসএস শিবির। “যুবসমাজ ও আমার ভারত” বিষয়কে সামনে রেখে আয়োজিত এই শিবির চলবে আগামী ১৯ মে পর্যন্ত।শিবিরের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জগত পি রায়। এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. টি. কে. দাস।অনুষ্ঠানে বক্তারা যুবসমাজের ভূমিকা, সামাজিক সচেতনতা এবং দেশের উন্নয়নে ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁদের বক্তব্য, ছাত্রছাত্রীরা যদি এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকে, তবে তারা নিজেদের পাশাপাশি সমাজ ও পরিবারকেও সচেতন করে তুলতে পারবে।কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা ও সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে এই বিশেষ এনএসএস শিবির পরিচালিত হবে।