প্রচারের ফাঁকে কর্মীদের সঙ্গে হাতে পলিথিনে মুড়ি,সাধারণ মানুষের ছোঁয়ায় ধরা দিলেন চন্দ্রকোনা বিধানসভার প্রার্থী সূর্যকান্ত দলুই!

সুমন মণ্ডল : প্রচারের ফাঁকে কর্মীদের সঙ্গে হাতে পলিথিনে মুড়ি—এভাবেই একেবারে সাধারণ মানুষের ছোঁয়ায় ধরা দিলেন চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দলুই। নির্বাচনী প্রচারে তাঁর এই সহজ-সরল ছবি ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুই শৈশবের স্মৃতিবিজড়িত কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন। এরপর তিনি বড়বালা, কিয়াগেড়িয়া, মদনমোহনপুর, দরবস্তিবালা, রায়লা এবং পিংলাশ-সহ একাধিক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন।প্রচারের সময় তিনি রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে মানুষের কাছে ভোটের আবেদন জানান। পাশাপাশি আগামী দিনে নির্বাচিত হলে চন্দ্রকোনার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, উন্নত ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য করে তোলার প্রতিশ্রুতি দেন।এই প্রচারপর্বে কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ। তবে সবকিছুর মধ্যেও সবচেয়ে বেশি নজর কেড়েছে কর্মীদের সঙ্গে হাতে পলিথিন নিয়ে মুড়ি খাওয়ার সেই সহজ মুহূর্ত, যা প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ও মাটির টানকেই আরও স্পষ্ট করেছে।