চন্দ্রকোনায় জালে আটকে ১৫ ফুটের বিশাল পাইথন! বৃষ্টির মধ্যেই সাপ দেখতে উপচে পড়ল ভিড়!
সেখ ওয়ারেশ আলী : প্রবল বৃষ্টির মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি বাজার সংলগ্ন মাধবপুর কুমোর পাড়া এলাকায় প্রায় ১৫ ফুট লম্বা একটি বিশালাকার পাইথন উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার একটি কৃষিজমিতে পাতা জালের মধ্যে আটকে থাকতে দেখা যায় বিশাল সাপটিকে।
খবর ছড়িয়ে পড়তেই বৃষ্টি উপেক্ষা করে পাইথনটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। সাপটিকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালেও স্থানীয় বাসিন্দারা দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপের দাবি জানান।খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে পাইথনটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। বনদপ্তরের দ্রুত তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা।