দেশাত্মবোধের আবহে চন্দ্রকোনা থানায় ৮০তম স্বাধীনতা দিবস পালন!

সুমন মন্ডল : যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও দেশাত্মবোধের আবহে চন্দ্রকোনা থানায় পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক পুরুষোত্তম পাণ্ডে-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। স্বাধীনতা সংগ্রামে দেশের জন্য আত্মবলিদানকারী বীর স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিনের অনুষ্ঠানে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির বার্তাও তুলে ধরা হয়। স্বাধীনতার মর্যাদা রক্ষা এবং দেশের প্রতি কর্তব্য পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।