চন্দ্রকোনা রোডে আরএসএস স্বয়ংসেবকদের একত্রিকরণ ও সমন্বয় কর্মসূচি!
অভিজিৎ সাহা : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড খণ্ডের পুরাতন ও নতুন স্বয়ংসেবকদের বিকাশ ও সমন্বয়ের লক্ষ্যে একত্রিকরণ ও সমন্বয় কর্মসূচি অনুষ্ঠিত হল চন্দ্রকোনা রোডের শান্তিনগর কলোনি মাঠে।
আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএসএস-এর অখিল ভারতীয় কার্যকারিণীর সদস্য ও বরিষ্ঠ প্রচারক অদ্বৈত চরণ দত্ত, জেলা সঙ্ঘচালক আশীষ পান এবং জেলা কার্যবাহ কিঙ্কর দত্ত।সকাল ৭টায় ধ্বজ উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হালকা ব্যায়াম, যোগাভ্যাস, সমবেত গীত ও একক গীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের বৌদ্ধিক পর্বে বক্তব্য রাখেন অদ্বৈত চরণ দত্ত। তিনি সমগ্র হিন্দু সমাজের সাংগঠনিক বিকাশ, সামাজিক পরিবর্তন এবং গ্রামে গ্রামে শাখা বিস্তারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি আগামী দিনে চন্দ্রকোনা রোড খণ্ডে অন্তত ১০০টি গ্রামে শাখা বিস্তারের লক্ষ্য নির্ধারণের কথাও উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষে প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল স্বয়ংসেবকদের জন্য স্বল্পাহারের ব্যবস্থাও করা হয়েছিল।এই একত্রিকরণ কর্মসূচির মাধ্যমে পুরাতন ও নতুন স্বয়ংসেবকদের মধ্যে পারস্পরিক পরিচয়, সমন্বয় এবং সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।