বীর শহিদদের শ্রদ্ধায় চন্দ্রকোনা স্বামী বিবেকানন্দ সেবা সংঘে স্বাধীনতা দিবস পালন

সুমন মন্ডল : যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে চন্দ্রকোনা স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন-সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী বীর বিপ্লবী ও শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে দেশপ্রেম, জাতীয় সংহতি ও স্বাধীনতার মূল্যবোধের বার্তা তুলে ধরেন বিধায়ক।নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষ বলেন, “দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন, সেই সমস্ত শহিদকে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তাঁদের আত্মত্যাগকে অসম্মান করে কোনও ধরনের কুৎসিত মন্তব্য আমরা তীব্রভাবে ধিক্কার জানাই।”স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান ঘিরে চন্দ্রকোনায় দেশাত্মবোধ ও শ্রদ্ধার আবহ তৈরি হয়।