রক্তদানের পাশাপাশি বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা, চন্দ্রকোনা রোডে ৫৫ জনের রক্তদান!

অভিজিৎ সাহা : রক্তের চাহিদা মেটানোর পাশাপাশি বাল্যবিবাহ রোধে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল এক্স-সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোড শহরের একটি বেসরকারি আবাসনে সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির ও বাল্যবিবাহবিরোধী সচেতনতা কর্মসূচি।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, শিবিরে ৮ জন মহিলা-সহ মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা DEB আতিয়া রহমান, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, সংগঠনের সভাপতি বিশ্বরূপ রায়, সম্পাদক অখিল কুণ্ডু, উপদেষ্টা রামকৃষ্ণ সরকার, গড়বেতা থানার ওসি শুভঙ্কর রায় এবং চন্দ্রকোনা রোড বিট হাউসের IC অনুপ ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

সচেতনতা কর্মসূচিতে আতিয়া রহমান বলেন, মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার বিষয়ে অভিভাবক ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়।উদ্যোক্তাদের বক্তব্য, রক্তদানের মতো মানবিক কর্মসূচির পাশাপাশি বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা রোধে জনসচেতনতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।