দাঁতনে বিজেপির শক্তি প্রদর্শন, ভদ্র হেমরমের সমর্থনে রোড শোয়ে মাতালেন Mithun Chakraborty!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারে সোমবার, ১৩ এপ্রিল নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা Mithun Chakraborty। বিজেপি প্রার্থী Bhadra Hemram-এর সমর্থনে দাঁতনে এসে একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি, যা ঘিরে এলাকায় তৈরি হয় ব্যাপক উন্মাদনা।দাঁতনের ঘোলাই মোড় থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথে চেপে শুরু হয় এই রোড শো। নির্ধারিত সময়সূচির প্রায় দু’ঘণ্টা পরে কর্মসূচি শুরু হলেও উৎসাহে কোনও ভাটা পড়েনি। বরং রাস্তার দু’ধারে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা।মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে রোড শো কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রথের চারপাশে দলীয় পতাকা, স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে। বহু মানুষ মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায়।রাজনৈতিক মহলের মতে, জঙ্গলমহল সংলগ্ন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তারকা প্রচারকের উপস্থিতি বিজেপির প্রচারে বাড়তি অক্সিজেন জোগাল। ভদ্র হেমরমের সমর্থনে এই রোড শো দাঁতনের নির্বাচনী লড়াইকে আরও জমিয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে।