মাদকের বিরুদ্ধে সোচ্চার মেদিনীপুর, বিধায়কের নেতৃত্বে বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা : ‘না বলুন মাদককে’— আন্তর্জাতিক দিবসে মেদিনীপুরে ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ পদযাত্রা! আন্তর্জাতিক মাদকবিরোধী ও অবৈধ পাচার প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের নেতৃত্বে আয়োজিত হলো এক বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা।
‘মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’কে সামনে রেখে অনুষ্ঠিত এই পদযাত্রায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন মেদিনীপুরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে তাঁরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে মাদকের কুফল সম্পর্কে বার্তা পৌঁছে দেন।
বক্তারা বলেন, শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব।