ঘাটালে রামনবমীতে দেবের কণ্ঠে ‘জয় শ্রীরাম’, বার্তা—ধর্ম নিয়ে রাজনীতি নয়!
অভিজিৎ সাহা : “ধর্ম যার যার, উৎসব সবার”—এই বার্তাকেই সামনে রেখে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিলেন ঘাটালের তারকা সাংসদ দেব। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কুচপাতা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি সকলকে শুভেচ্ছা জানান এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন। তবে একইসঙ্গে স্পষ্ট বার্তা দেন—ধর্মীয় আবেগকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার না বানায়।দেব বলেন, “এটা কোনও রাজনৈতিক পদক্ষেপ নয়।
ঘাটাল এমন একটি জায়গা, যেখানে মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভদ্রতা রয়েছে। এখানে সব উৎসব আমরা একসঙ্গে উদযাপন করি, এটা আমাদের গর্ব।” আগামী বছরও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র ‘ধর্ম যার যার, উৎসব সবার’ বার্তারই প্রতিফলন এই উদ্যোগে দেখা যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।এদিন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও মুখ খোলেন সাংসদ। তাঁর দাবি, বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন করে পরিকল্পনা করা হয়েছে এবং কাজ ইতিমধ্যেই এগোচ্ছে। “এই প্রকল্প বাস্তবায়নে অনেক জমি ও সহযোগিতা প্রয়োজন, তবে কাজ দৃশ্যমানভাবে এগিয়েছে,” বলেন তিনি।পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও Bharatiya Janata Party-কে তীব্র আক্রমণ করে দেবের অভিযোগ, “এক পয়সা সাহায্য পেলেও আমরা সমর্থন করতাম, কিন্তু বাস্তবে কোনও সহযোগিতা মেলেনি।”পাঁশকুড়া-ঘাটাল সড়ক সম্প্রসারণ নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি।
তাঁর দাবি, “আমি বারবার চিঠি দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলেছি। এখন সেখানে ডবল লেন হাইওয়ে হয়েছে।”ভোটারদের উদ্দেশে দেবের স্পষ্ট বার্তা, “আমরা প্রতিশ্রুতির ললিপপ দেখিয়ে রাজনীতি করি না। যারা কাজ করে, তাদের ভয় নেই। যারা কাজ করে না, তারাই মানুষের মধ্যে ভয় তৈরি করতে চায়