বিশ্ব রেডক্রস দিবসে ঘাটালে মাল্যদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত!

নিজস্ব সংবাদদাতা : ৮ই মে বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে ঘাটাল রেডক্রস সোসাইটি ভবনে প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন স্মরণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুপ্রিয় শুভঙ্কর ঘোষের ঘোষণামতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক তথা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান সুদীপ্ত সাঁতরা , সোসাইটির ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভদীপ সিংহ রায়, কোষাধ্যক্ষ রামমোহন চক্রবর্তী, আজীবন সদস্যা সৌমিত্রী ভট্টাচার্য, আজীবন সদস্য সচিদানন্দ ঘোষ, রফিক আলী খান, তাপস পোড়েল সহ অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ।

মূল রক্তদান কর্মসূচি স্থগিত রাখা হলেও, মাল্যদান অনুষ্ঠানের পর মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন মিনি চিলড্রেন পার্ক ও এসডিও অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে বিশ্ব রেডক্রস দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয়।