কেশপুরের বিধায়ক শিউলি সাহাকে বহিরাগত তকমা দিয়ে ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোষ্টার!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এবার কেশপুরের বিধায়ক শিউলি সাহাকে বহিরাগত তকমা দিয়ে কেশপুরে ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোষ্টার। আর এই পোষ্টারকে ঘিরে শুরু হয়েছে ভোটের রাজনীতি। কেশপুর বিধানসভার বিভিন্ন স্থানে পড়েছে পোষ্টার, যেখানে লেখা রয়েছে কেশপুরবাসীর একটাই রায়, কেশপুর বিধানসভায় এবার তৃণমূলের ভূমিপুত্র প্রার্থী চাই"। যা নিয়ে শুরু হয়েছে পোষ্টার রাজনীতি।
তৃণমূলের অন্যতম বর্ষীয়ান নেতা মহম্মদ রফিকের দাবি, কে পোষ্টার দিয়েছে জানিনা। তবে কেশপুরে অনেকে আছে প্রার্থী হওয়ার যোগ্য, তাই ভূমিপুত্র প্রার্থী হলে মানুষ বঞ্চিত হবে না এবং সরকারের তেল খরচও কমবে।
যদিও তৃণমূল নেতা মহম্মদ রফিককে গুরুত্ব না দিয়েই কেশপুরের বিধায়ক শিউলি সাহার দাবি,এগুলো বিরোধীদের কাজ। কারণ তারা জানে শিউলি সাহার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ হবে না। তাই বিরোধীদের এই পোষ্টার রাজনীতি। এই পোষ্টার রাজনীতির পেছনে তৃণমূলেরই একাংশ রয়েছে বলে দাবি বিজেপির। বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি করেনা, এগুলো তৃণমূলের অন্তরকলোহের ফল।