পশ্চিম মেদিনীপুরের খয়রুল্লাচকে শান্তিযজ্ঞ ও গীতা পাঠে ভক্তদের ঢল, সম্প্রীতির বার্তায় মুখর গোটা এলাকা!
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের খয়রুল্লাচক প্রাইমারি স্কুলের মাঠে এক বিরাট শান্তিযজ্ঞ ও গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ মেদিনীপুর নগর ও গ্রামীণ প্রখণ্ডের সহযোগিতায় এবং খয়রুল্লাচক সনাতনী ঐক্য মঞ্চের পরিচালনায় এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, প্রেসিডেন্ট ভারত সেবাশ্রম সংঘ (বেলডাঙ্গা, মুর্শিদাবাদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধাবল্লভপুর সনাতন মিশন আশ্রমের স্বামী দিব্যানন্দ সরস্বতী মহারাজ।এছাড়াও ধর্মীয় ও আধ্যাত্মিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেমানন্দ দাস বাবাজি, স্বামী চিদানন্দ সরস্বতী, স্বামী কৃষ্ণানন্দ গিরি, স্বামী মহানন্দ গিরি, স্বামী সদানন্দ গিরি, নারায়ণ দাস বাবাজি, স্বামী কৃষ্ণনন্দ সরস্বতী মহারাজ এবং মেদিনীপুর ভারত সেবাশ্রম সংঘ-এর নীলকণ্ঠ মহারাজ।
সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে। উপস্থিত ছিলেন অদ্বৈত চরণ দত্ত, প্রাক্তন বিচারপতি অঞ্জলি সিনহা, বিশ্ব হিন্দু পরিষদ-এর সম্পাদক নীলকমল পাল, প্রভাস রঞ্জন পাত্র, সুধাংশু পাত্র, মেদিনীপুরের বিজেপি প্রার্থী শংকর গুছাইত । সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে শান্তিযজ্ঞ ও গীতা পাঠের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপান্বিতা জানা, যাঁর সুচারু উপস্থাপনা ও পরিচালনায় সারাদিনের ধর্মীয় আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আবহে দিনটি বিশেষ তাৎপর্য লাভ করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।