খড়্গপুরের ৩২ নম্বর ওয়ার্ডে নারীর সুরক্ষা ও শিশু হেল্পলাইন নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান!

অরিন্দম চক্রবর্তী : নারী ও শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে খড়্গপুর শহরের ৩২ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হলো একটি বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান।খড়্গপুর টাউন মহিলা পুলিশের উদ্যোগে এবং প্রতিভা হালদারের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নারী সুরক্ষা, শিশুদের নিরাপত্তা এবং বিভিন্ন জরুরি হেল্পলাইন পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।

প্রচার অভিযানে উপস্থিত বাসিন্দাদের নারী ও শিশুদের আইনি অধিকার, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং সরকারি হেল্পলাইন নম্বর ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। পাশাপাশি যেকোনো ধরনের নির্যাতন, হয়রানি বা বিপদের মুহূর্তে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।উদ্যোক্তাদের মতে, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতার বিকল্প নেই। তাই ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।