খড়গপুরে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু, পুজো দিয়ে মানস ভুঁইয়া—‘পরিবর্তন’ নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ!
নিজস্ব সংবাদদাতা : খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের গণনা কেন্দ্র চত্বরে কড়া নিরাপত্তা বলয়ে শুরু হতে চলেছে ভোট গণনা প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুরো এলাকা কার্যত সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে।
এরই মাঝে সকালেই মন্দিরে পুজো দিয়ে শুভ সূচনা করেন মানস ভুঁইয়া। অন্যদিকে, রাজ্যে পরিবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়।