খড়্গপুরে লিয়াফীর ত্রিবার্ষিক সম্মেলন!

অরিন্দম চক্রবর্তী: লাইফ ইন্সুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল খড়্গপুর কলেজ অডিটোরিয়ামে।৮ই ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠান শুরু হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি শ্যামল চক্রবর্তী, সস্তার মহিলা চেয়ারপারসন কেকা চক্রবর্তী, জোনাল সম্পাদক চৌধুরী, ডিভিশন কমিটির সভাপতি উত্তম রায়, সম্পাদক শ্রীমন্ত জানা, প্রাক্তন সম্পাদক অমিত মুখার্জি, শাখা কাউন্সিলর সভাপতি বিমল কৃষ্ণ দাস, সম্পাদক সত্যজিৎ হালদার এছাড়া ছিলেন খড়্গপুর ডিভিশনের আটটি শাখা থেকে আগত নেতৃত্ববৃন্দ সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা।

সম্মেলনে বক্তারা খড়্গপুর শাখা অফিসে সুষ্ঠু কাজের পরিবেশ ফিরিয়ে আনা, নিশ্চিত এজেন্ট এর মেডিক্লেমের আওতায় আনা, গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি করন, খড়্গপুর ডিভিশনে একটি সেলস ট্রেনিং চালু করা, ডেথ ক্লেম সঠিক সময়ে প্রদান করা, বীমা সুগম নীতি চালু করা, এজেন্টের কমিশন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি নিয়ে আলোচনা করেন। সম্মেলনে এদিন একটি নতুন কমিটি গঠন করা হয়।