জরাজীর্ণ হাসপাতাল থেকে সুপার-স্পেশালিটি, নতুন পরিকল্পনা সরকারের!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়গপুর সদরের বিধায়ক Dilip Ghosh জরাজীর্ণ Kharagpur Sub-Divisional Hospital-কে সুপার-স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার পরিকল্পনার কথা ঘোষণা করলেন। এই প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানা গিয়েছে। খড়গপুরের Balaji Temple-এ এক অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, “খড়গপুরে আর কাটমানি, ব্যবসায়ীদের ফোন করে হুমকি কিংবা মাফিয়াদের দৌরাত্ম্য চলবে না।” তাঁর দাবি, অতীতে সাধারণ মানুষের উপার্জন থেকে যারা কাটমানি নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে সব টাকা উসুল করা হবে।

তিনি আরও বলেন, “খড়গপুরের মানুষ এতদিন ভয়ের মধ্যে ছিলেন। মাফিয়াদের পাশাপাশি অনেক ক্ষেত্রে নেতা ও পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এখনও কোথাও অন্যায় হলে আমাকে জানান, সব বন্ধ করা হবে।”রাজ্যে পালাবদলের পর মন্ত্রী হওয়ার পরে এই প্রথম নিজের বিধানসভা এলাকার মহকুমা হাসপাতালে যান দিলীপ ঘোষ। এর আগে বিধায়ক ও সাংসদ থাকাকালীন সময়ে তাঁকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে রাখা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। শনিবার খড়গপুর মহকুমা হাসপাতালে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, সুপার ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানে হাসপাতালের পুরনো ও জরাজীর্ণ ভবন, আধুনিক সরঞ্জামের অভাব এবং পরিকাঠামোগত সমস্যার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।দিলীপ ঘোষ জানান, শুধু হাসপাতালের মানোন্নয়ন নয়, ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ সুপার-স্পেশালিটি হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে, যাতে খড়গপুর ও আশপাশের এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পান।