মাদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা,আহত প্রায় ১০ শ্রমিক!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ খড়গপুর লোকাল থানার মাদপুর এলাকার জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। ভারী বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারলে ঘটনাস্থলে একজন শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বৃষ্টির মধ্যে শ্রমিকদের নিয়ে গাড়িটি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের জেরে গাড়িতে থাকা শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।ভোরের বৃষ্টিভেজা জাতীয় সড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।