খড়গপুরে তৃণমূলের প্রচারে জোয়ার, প্রদীপ সরকারের সমর্থনে জনসভা করলেন ফিরহাদ হাকিম!
অরিন্দম চক্রবর্তী : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরে তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন গতি যোগ করলেন Firhad Hakim। সোমবার, ১৩ এপ্রিল খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী Pradip Sarkar-এর সমর্থনে একটি বড় জনসভায় অংশ নেন তিনি।দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে প্রচারের গতি আরও বাড়ানো এবং খড়গপুর সদর কেন্দ্রে তৃণমূলের সংগঠনকে চাঙ্গা করতেই এই সভার আয়োজন করা হয়। জনসভা থেকে প্রদীপ সরকারের পক্ষে ভোট চেয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণও করলেন ফিরহাদ হাকিম। খড়গপুর শহরে এই প্রথমবার নির্বাচনী জনসভা করতে এলেন কলকাতার মেয়র। ফলে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সভাস্থলে সকাল থেকেই ভিড় জমতে শুরু করে, বিভিন্ন এলাকা থেকে মিছিল করে কর্মী-সমর্থকেরা উপস্থিত হন।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খড়গপুর সদর কেন্দ্রে এবারের লড়াই এমনিতেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার মধ্যে ফিরহাদ হাকিমের মতো শীর্ষ নেতার উপস্থিতি নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। এই জনসভা ঘিরে শহরের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মত রাজনৈতিক মহলের।