প্রদীপ সরকারের হয়ে প্রচারে সায়নী ঘোষ, খড়গপুরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ!

অরিন্দম চক্রবর্তী : ৬ এপ্রিল, খড়গপুর সদর ২২৪ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে খরিদা জৈন ধর্মশালার কাছে এক পথসভায় অংশ নেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুরের সংসদ সায়নী ঘোষ। দলীয় প্রার্থী প্রদীপ সরকার-এর সমর্থনে প্রচারে অংশ নিতে উপস্থিত হন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তাঁর উপস্থিতিতে এদিনের জনসভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উন্মাদনা চোখে পড়ার মতো ছিল।

খড়গপুরে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে রাজ্যে হওয়া একাধিক উন্নয়নমূলক কাজ, জনকল্যাণ প্রকল্প এবং সাধারণ মানুষের জন্য পরিষেবার প্রসঙ্গ তুলে ধরেন। কিন্তু মিনি ইন্ডিয়া খড়গপুরের মানুষ একজোট হয়ে এই বিজেপি পর্যটকদের ছুঁড়ে ফেলুন। জয় শ্রী রাম বলে ভয় দেখিয়ে ওরা অশান্তি সৃষ্টি করতে চাইছে এখানে। জোরের সাথে তিনি বলেন রাম মা দুর্গার আরাধনা করেছিলেন আমরা রামকে একজন সেনাপতি হিসেবে পুজো করি। পাবলিক কোন মন্দিরের ঘন্টা নয় যে যখন আসবে বাজিয়ে চলে যাবে। তৃণমূল জিতলে মমতা ব্যানার্জির প্রত্যেকটি প্রকল্পের সুফল আপনারা ভোগ করতে পারবেন। পথ সবাই এর আগে বক্তব্য রাখেন রবি শংকর পান্ডে, জহর পাল, সন্দীপ সিংহ, অপূর্ব ঘোষ, রোহন দাস, রাজু গুপ্তা ও দেবাশীষ চৌধুরী। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণী ঘোষ, আইয়ুব আলী, বি হরিশ কুমার, ডি, বাসন্তী, অসিত পাল,পূজা নাইডু, হেমা চৌবে সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সায়নী ঘোষ বলেন, উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হলে ফের তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনা প্রয়োজন।সভা মঞ্চ থেকে তিনি প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে সকল ভোটারকে “জোড়া ফুল” প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় প্রচারেও অংশ নেন, যাতে সাধারণ মানুষের মধ্যে দলীয় বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া যায়।এই জনসভাকে কেন্দ্র করে খড়গপুর সদর এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বেড়ে যায়। ভোটের আগে সায়নী ঘোষের এই প্রচারসভা তৃণমূলের নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।