মা তারার আশীর্বাদ নিয়ে জনসেবার পথে, বিধায়ক শঙ্কর গুছাইতের হাতে প্রসাদ ও পবিত্র ছবি তুলে দিলেন বিজেপি কর্মীরা!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইতের মঙ্গলকামনায় বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন দলের কর্মীরা। সেই পুজোর প্রসাদ ও মা তারার ছবি বিধায়কের হাতে তুলে দিতে তাঁর মেদিনীপুরের কার্যালয়ে উপস্থিত হন বিজেপির একদল কর্মী।বিজেপির মেদিনীপুর চার মণ্ডল কমিটির সম্পাদক বাপন ঘোষ, শালবনি ব্লকের কাশিজোড়া অঞ্চলের সভাপতি কৃষ্ণপদ সরেন এবং কর্মী অভিজিৎ রায় বিধায়ক কার্যালয়ে গিয়ে ড. গুছাইতের হাতে মা তারার ছবি ও পুজোর প্রসাদ তুলে দেন। বিধায়ক হাসিমুখে সেই শুভেচ্ছা ও আশীর্বাদ গ্রহণ করেন।দলীয় কর্মীরা জানান, বিধায়কের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণমূলক কাজের সাফল্য কামনায় তাঁরা তারাপীঠে পুজো দিয়েছিলেন। সেই পুজোর প্রসাদ ও মা তারার আশীর্বাদ তাঁর হাতে তুলে দিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই উপলক্ষে বিধায়ক ও কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেরও সৃষ্টি হয়।