পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ভোটের আগে উত্তেজনা! বিজেপির প্রচারে বাধা, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের আঁতলা এলাকায় বাইক র‍্যালি ও প্রচারে হামলার অভিযোগ এবং বেশ কয়েকটা বাইক ও জ্বালিয়ে দেওয়া হয়।ভোটের আগে ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর। মোহনপুরের আঁতলাতে BJP-র প্রচারে বাধা এবং প্রার্থী-সহ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় সরাসরি TMC-এর বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি।অভিযোগ, বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানো হয় প্রচারে বেরোনো বিজেপি কর্মীদের উপর।

আচমকা এই হামলায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। ভোটের মুখে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক আবহ আরও গরম হয়ে উঠেছে। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ভোটের মুখে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।