গোপন অভিযানে সাফল্য, কেশিয়াড়িতে অস্ত্র উদ্ধারসহ ধৃত দুই বালি কারবারি!


নিজস্ব সংবাদদাতা : কেশিয়াড়ি-তে বেআইনি বালি খাদান চালানোর অভিযোগে অস্ত্রসহ দুই বালি মাফিয়াকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ধৃতদের নাম অনীতেশ পরিয়া ওরফে টিটু এবং কৃষ্ণেন্দু ঘোষ ওরফে সিটু। দু’জনেরই বাড়ি কেশিয়াড়ি থানার ভসরাঘাট এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার অভিযান চালায় পুলিশ

অভিযোগ, সুবর্ণরেখা নদী-তে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি খাদান চালানোর সঙ্গে যুক্ত ছিল ধৃতরা। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, বেআইনি বালি ব্যবসা ও অস্ত্র রাখার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে অনীতেশ ওরফে টিটুকে পাঁচ দিনের এবং কৃষ্ণেন্দু ওরফে সিটুকে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।