শেষ দিনে তৃণমূলের ‘স্টার ঝড়’! কেশিয়ারী–শালবনীতে শ্রীকান্ত মাহাতোর সমর্থনে দেবের রোড শো!

অভিজিৎ সাহা: প্রচার শেষের দিনেই জোরকদমে ময়দানে নামল TMC। মঙ্গলবার নির্বাচনী প্রচারে মেদিনীপুরের কেশিয়ারী ও ঝাড়গ্রামের শালবনী বিধানসভা কেন্দ্র জুড়ে চন্দ্রকোনা রোডে জোরদার শক্তি প্রদর্শন করল তৃণমূল শিবির।দলের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে রোড শোয়ে অংশ নিলেন তারকা সাংসদ ও অভিনেতা Dev। তাঁর উপস্থিতিতে পথে পথে উপচে পড়ে সমর্থকদের ভিড়—স্লোগান, পতাকা আর উচ্ছ্বাসে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।ভোটের আগে শেষ মুহূর্তে এই স্টার প্রচার যে সংগঠনের মনোবল বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। স্থানীয় স্তরে জনসংযোগ বাড়ানো এবং ভোটারদের কাছে পৌঁছতেই এই রোড শো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।