অশান্তি রুখতে কড়া হুঁশিয়ারি! শালবনীতে ‘নো টলারেন্স’ বার্তা বিধায়ক বিমান মাহাতো-র!
অভিজিৎ সাহা : আইন ভাঙলেই কড়া ব্যবস্থা, শান্তি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের আশ্বাস। পশ্চিম মেদিনীপুরের শালবনী বিধানসভা এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনাকে ঘিরে কড়া বার্তা দিলেন বিধায়ক বিমান মাহাতো। তিনি স্পষ্ট জানিয়েছেন, এলাকায় যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কোনওভাবেই সহনশীলতা দেখানো হবে না। বিধায়কের কথায়, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের প্রথম লক্ষ্য।
যারা উত্তেজনা ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হবে। স্থানীয় সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছিল। সেই প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি বজায় রাখতেই এই কঠোর অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।বিধায়ক আরও জানান, উন্নয়নের গতি বজায় রাখতে হলে শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য। তাই সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শান্তি ও সম্প্রীতিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।