‘লক্ষ্মীর ভাণ্ডার’ বিতর্কে ফের চাঞ্চল্য, চন্দ্রকোণা থেকে তৃণমূল নেতার গ্রেপ্তারকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা!
নিজস্ব সংবাদদাতা : বুধবার সাংবাদিক বৈঠকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। সেই ঘটনার পরই মুর্শিদাবাদের বাসিন্দা রাকিবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এবার একই ধরনের অভিযোগ সামনে এল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। এই ঘটনায়ও অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার মনোহরপুর গ্রামের এক তৃণমূল নেতার অ্যাকাউন্টে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা ঢুকছিল। অভিযুক্ত উত্তম সাউ পেশায় একজন ঠিকা কর্মী বলে জানা গিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক স্তরেও নড়াচড়া শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার Papia Sultana এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।