মেদিনীপুর খানকাহ শরীফে হুজুর মওলা পাকের ১২৫ তম উরুষ উৎসব পালিত হলো!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ৩ রা ফাল্গুন ১৪৩২, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার মেদিনীপুর খানকাহ শরীফে হুজুর মওলা পাকের ১২৫ তম উরুষ উৎসব পালিত হলো।প্রখ্যাত ওলি সৈয়দ সাহা মুরশেদ আলী আল- কাদেরী,হুজুর মওলা পাক-এর ১২৫তম বাৎসরিক উরুষ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মেদিনীপুর খানকাহ শরিফ প্রাঙ্গণে।
খানকাহ শরীফের পীর সাহেব হজরত প্রফেসর সৈয়দ একবাল শাহ আল-কাদেরীর তত্ত্বাবধানে কাদেরিয়া ও চিশতিয়া তরিকার রেওয়াজ মেনে অনুষ্ঠিত হয় এই পবিত্র মাহফিল। সন্ধ্যা থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মিলাদ শরীফ, দরুদ-সালাম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উরুষ উপলক্ষে খানকাহ চত্বরে তৈরি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ। বক্তারা ইসলাম ধর্মের শান্তি, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু ভক্ত ও সাধারণ মানুষ এই পবিত্র অনুষ্ঠানে অংশ নেন দূর দুরান্ত থেকে। শেষে তবাররুক বিতরণ করা হয়।