বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জব ফেয়ার, ১৪ সংস্থার অংশগ্রহণে কর্মসংস্থানের নতুন সুযোগ!

নিজস্ব সংবাদদাতা : ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে প্রথমবারের মতো জব ফেয়ার ২০২৬ আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ২১ ও ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দু’দিনের এই কর্মসংস্থান মেলায় বিভিন্ন ক্ষেত্রের মোট ১৪টি সংস্থা অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎকার, মূল্যায়ন ও বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পান।উৎপাদন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য পরিষেবা, আর্থিক পরিষেবা, বিমা, মৎস্য এবং অন্যান্য পেশাগত পরিষেবা ক্ষেত্রের সংস্থাগুলি এই জব ফেয়ারে অংশ নেয়।

অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে ছিল রেশমি মেটালিকস লিমিটেড, Essjay Technomeasure Pvt. Ltd., Deepak Nexgen Foods & Feeds Pvt. Ltd., DigiLoomX, ITM Edutech Training Pvt. Ltd., Transcendence Software Pvt. Ltd., YSC Technosoft Pvt. Ltd., Invictus Minds Pvt. Ltd., TeamLease Services Ltd., Rx Anweshana Hospital Pvt. Ltd., Bajaj Life Insurance Ltd., Aquatech Aquahealth, Ujjivan Small Finance Bank এবং Pasupati Aquatics Pvt. Ltd.জব ফেয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল অংশগ্রহণকারী সংস্থাগুলির সরাসরি নিয়োগ ও প্রার্থী বাছাই প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা সংস্থাগুলির প্রতিনিধিদের সামনে সাক্ষাৎকার ও মূল্যায়নে অংশ নেন।

পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও পান তাঁরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন প্রার্থী সরাসরি নিয়োগের সুযোগ পেয়েছেন। আরও কয়েকজন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য বাছাই করা হয়েছে। এর ফলে শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি হয়নি, বাস্তব কর্মক্ষেত্রে নিয়োগের পদ্ধতি এবং শিল্পক্ষেত্রের প্রত্যাশা সম্পর্কেও অংশগ্রহণকারীরা প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার ড. অশোক কুমার-এর উদ্যোগে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করেন Prof. (Dr.) Debasish Biswas, Professor & Head, Department of Business Administration। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধানরাও ছাত্রছাত্রীদের এই কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহিত করেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে Prof. Biswapati Jana, Head, Department of Computer Science and MCA; Dr. Manoj Kumar Pati, Head, Department of Fishery Sciences; এবং Dr. Chhanda Mallick, Department of Bio-Medical Laboratory Science and Management & Clinical Nutrition and Dietetics-এর সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, প্রথমবারের এই জব ফেয়ার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পক্ষেত্রের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

একইসঙ্গে ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের জন্য কর্মসংস্থান এবং পেশাগত বিকাশের নতুন দরজা খুলে দেওয়ার ক্ষেত্রেও এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ।দু’দিনের এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের কাছে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পেয়েছেন, অন্যদিকে বিভিন্ন সংস্থাও বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আরও নিয়মিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পক্ষেত্রের মধ্যে যোগাযোগ আরও মজবুত করার লক্ষ্য রয়েছে।প্রথম জব ফেয়ার সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সমস্ত সংস্থা ও নিয়োগদাতা, শিক্ষক, আধিকারিক, কর্মী, ছাত্র স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।