সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল ‘ইচ্ছে ডানা’, দুর্গাপুজোর উপহার ও অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ!

নিজস্ব সংবাদদাতা : শারদোৎসবের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইচ্ছে ডানা ওয়েলফেয়ার সোসাইটি’। দুর্গাপুজোর প্রাক্কালে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক, মিষ্টির প্যাকেট, খাতা ও কলম তুলে দেওয়া হয়। নতুন উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।শিশুদের পড়াশোনায় উৎসাহ জোগাতে খাতা ও কলম উপহার দেন সংস্থার সদস্য সুমনা রায়।

এদিনের কর্মসূচিতে বিশেষ অতিথি ও দাতা হিসেবে উপস্থিত ছিলেন সুতপা সেনাপতি ও রুমা রজক।উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে সংস্থাটি। অপুষ্টি ও জটিল রোগে আক্রান্ত সুস্মিতা টুডুর পরিবারের হাতে প্রতি মাসের মতো এবারও খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেন রুমা রজক।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবনে আনন্দের আলো পৌঁছে দেওয়াই ‘ইচ্ছে ডানা ওয়েলফেয়ার সোসাইটি’র মূল লক্ষ্য।