আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে যোগব্যায়াম কর্মসূচি, উপস্থিত জেলাশাসক ও পুলিশ সুপার!
অভিজিৎ সাহা : আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে ১৮ই জুন বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস গ্রাউন্ডে এক বিশেষ যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আই.পি.এস.-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, আই.এ.এস. সহ জেলার বিভিন্ন প্রশাসনিক ও পুলিশ আধিকারিক।
সুস্থ জীবনযাপন ও শারীরিক-মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।প্রতি বছর ২১শে জুন পালিত আন্তর্জাতিক যোগ দিবসটি ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি প্রস্তাবের পর জাতিসংঘ কর্তৃক ঘোষিত হয়। তারপর থেকে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম বৈশ্বিক স্বাস্থ্য আন্দোলনে পরিণত হয়েছে, যেখানে ১৮০টিরও বেশি দেশের লক্ষ লক্ষ মানুষ যোগ সেশন, কর্মশালা এবং সুস্থতা বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।