প্রধানমন্ত্রীর জন্মদিনে মেদিনীপুর মেডিক্যালে ফল বিতরণ, রোগীদের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষ!
সেখ ওয়ারেশ আলী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।এদিন হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা পরিষেবা নিয়েও কথা বলেন তিনি। হাসপাতালের কর্মরত নার্সদের সঙ্গেও কথা বলে তাঁদের কাজের বিষয়ে খোঁজ নেন দিলীপ ঘোষ।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই সেবামূলক কর্মসূচির মাধ্যমে অসুস্থ রোগীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফল বিতরণের উদ্যোগ নেওয়া হয়।