কাশী বিশ্বনাথে পূজা মোদীর, হাতে ত্রিশূল—নির্বাচনের আবহে প্রতীকী বার্তা ঘিরে জল্পনা!
নিজস্ব সংবাদদাতা : ২৯ এপ্রিল, বুধবার সকালে Narendra Modi বারাণসী সফরে গিয়ে Kashi Vishwanath Temple-এ বিশেষ পূজা অর্চনা করেন। তাঁর দু’দিনের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল এই মন্দির দর্শন।মন্দিরের গর্ভগৃহে প্রায় ২০ মিনিট ধরে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পূজা ও আরতি সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনাও করেন তিনি।
পুজো শেষে মন্দির প্রাঙ্গণ থেকে বেরোনোর সময় বিজেপি নেতা ও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে একটি ত্রিশূল ও ডমরু উপহার দেওয়া হয়। সেই ত্রিশূল উঁচিয়ে ধরে উপস্থিত ভক্তদের অভিবাদন জানান তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই ত্রিশূল তুলে ধরা প্রতীকী বার্তা বহন করতে পারে, যা নিয়ে ইতিমধ্যেই নানা ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে।