ফর্ম-৬ নিয়ে কারচুপির অভিযোগে সরগরম রাজনীতি! CEO দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়!
অভিজিৎ সাহা : পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে নতুন করে বিতর্ক ছড়াল ভোটার তালিকা নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সরাসরি অভিযোগ তুললেন—ফর্ম-৬-এর মাধ্যমে সংগঠিতভাবে ‘ভোট চুরি’ চলছে।একদিকে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে অভিযোগ জানাতে হাজির হয় বিজেপি প্রতিনিধিদল। সেই দলে ছিলেন কিরেন রিজিজু, পীযূষ গোয়েল ও সুকান্ত মজুমদার। তাঁরা নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি জানান এবং অভিযোগ করেন—ভোটারদের ভয় দেখানো হচ্ছে।অন্যদিকে, কলকাতায় CEO দফতরে গিয়ে পাল্টা অভিযোগ জানান অভিষেক। তাঁর দাবি, নিয়ম ভেঙে বিপুল সংখ্যক ফর্ম-৬ জমা পড়ছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একজন ব্যক্তি ৫০টির বেশি ফর্ম জমা দিতে পারেন না, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ হাজার ফর্ম জমা পড়েছে বলে দাবি করেন তিনি।অভিষেকের অভিযোগ অনুযায়ী— এই ফর্মগুলির বহু আবেদনকারী বাংলার বাসিন্দা নন বিহার, উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের নাম তোলা হচ্ছে নোয়া পাড়া, ব্যারাকপুর, এগরা ও উত্তর কলকাতার একাধিক কেন্দ্রে ব্যাপক জমা পড়েছে ফর্ম তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এভাবে সরাসরি CEO দফতরে ফর্ম জমা দেওয়া যায় না। এমনকি তাঁর দাবি, “পেটি পেটি করে ফর্ম-৬ মজুত রাখা হয়েছে”, যার ভিডিও প্রমাণও রয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে ভোটার তালিকা নিয়েই বড় সংঘাতের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।