প্রথম দফার ভোটের আগে পশ্চিমমেদিনীপুরে তুঙ্গে প্রস্তুতি, ডিসিআরসি সেন্টারে ইভিএম বিতরণে কড়া নজরদারি!
সেখ ওয়ারেশ আলী : প্রথম দফার বিধানসভা ভোটের প্রাক্কালে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। বুধবার সকাল থেকেই Medinipur College-এর ডিসিআরসি সেন্টারগুলিতে ব্যস্ততা তুঙ্গে। ভোর হতেই ধাপে ধাপে পোলিং পার্সোনেলরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন।কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই শুরু হয়েছে ইভিএম ও অন্যান্য ভোট সামগ্রী বিতরণের কাজ। কোনও রকম ত্রুটি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি ব্যবস্থা।
মেদিনীপুর কলেজ প্রাঙ্গণে মোট চারটি ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। এখান থেকেই Medinipur, Salboni, Garbeta এবং Keshpur—এই চারটি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটকর্মীদের পাঠানো হচ্ছে।সকাল থেকেই কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। নির্ধারিত প্রক্রিয়া মেনে ভোটকর্মীরা ইভিএম ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে নিজেদের নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আর এই চারটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ফল ঘোষণা হবে ৪ মে। তার আগে ২২ এপ্রিল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও নির্বাচনকর্মীরা। গোটা প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে।