এগরায় ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার সূচনা, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংযোজন!

নিজস্ব সংবাদদাতা : ৩০ মে ২০২৬, শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় Indian Oil Corporation এবং Haldia Refinery-এর CSR তহবিলের সহায়তায় এগরা বিধানসভার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত, গতিশীল ও জনমুখী করে তুলতে একটি অত্যাধুনিক মোবাইল মেডিক্যাল ইউনিট (MMU) বা ভ্রাম্যমাণ চিকিৎসা যান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই মোবাইল মেডিক্যাল ইউনিটের মাধ্যমে প্রত্যন্ত ও স্বাস্থ্য পরিষেবা থেকে তুলনামূলকভাবে বঞ্চিত এলাকার মানুষের কাছে সরাসরি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রশাসনের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।