মন্দারমণির বার্ষিক সভায় বড় সিদ্ধান্ত, তৃতীয়বার চেয়ারম্যান পদে প্রদীপ লোধা-সভায় হিমঘর মালিকদের ঐক্যের বার্তা!
অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোল্ড স্টোরেজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ফের জেলা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন গড়বেতার প্রদীপ লোধা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।সভায় সর্বসম্মতিক্রমে প্রদীপ লোধাকে টানা তৃতীয়বারের জন্য চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিমঘর শিল্পের পরিকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং মালিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাই ছিল এদিনের বৈঠকের মূল লক্ষ্য।পুনর্নির্বাচিত হওয়ার পর প্রদীপ লোধা বলেন, “হিমঘর শিল্পের সার্বিক মানোন্নয়নে সকলের মতামতকে গুরুত্ব দিয়েই আগামী দিনে কাজ করা হবে। জেলার হিমঘরগুলিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে আমরা একসঙ্গে এগোতে চাই।”সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর।