নদীপথে কড়া নজরদারি! পূর্ব মেদিনীপুরে রিভার নাকা চেকিংয়ে সক্রিয় পুলিশ!
নিজস্ব সংবাদদাতা : নদীপথে কড়া নজরদারি! পূর্ব মেদিনীপুরে রিভার নাকা চেকিংয়ে সক্রিয় পুলিশ।নদীপথে যাতায়াতকারী নৌকা ও জলযানে তল্লাশি (নাকা চেকিং) চালানো হচ্ছে।নিয়মিতভাবে চালানো হচ্ছে রিভার নাকা চেকিং, যার মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ নদীপথ ও ঘাট এলাকায় কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।এই বিশেষ অভিযানে সন্দেহজনক নৌযান, অবৈধ পণ্য পরিবহন এবং সম্ভাব্য আইনভঙ্গের যে কোনও কার্যকলাপের উপর কড়া নজর রাখছে পুলিশ, যাতে জলপথে নিরাপত্তা নিশ্চিত করা যায়।