আন্তর্জাতিক দাবার মঞ্চে তমলুকের শঙ্খদীপের বাজিমাত, কেআইআইটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন!

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল তমলুকের শঙ্খদীপ মাইতি। ওডিশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ১৭তম কেআইআইটি ইন্টারন্যাশনাল দাবা প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে ক্যাটাগরি-বি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।প্রতিযোগিতার ৯টি রাউন্ডে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জয় করেন শঙ্খদীপ। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, বাংলাদেশ, উগান্ডাসহ বিশ্বের প্রায় ২০টি দেশের দাবাড়ুরা অংশগ্রহণ করেছিলেন।আয়োজকদের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ক্যাটাগরি-বি বিভাগেই প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এত বড় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে চ্যাম্পিয়ন হয়ে তমলুক তথা পূর্ব মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করেছেন শঙ্খদীপ মাইতি।তাঁর এই কৃতিত্বে খুশির হাওয়া পরিবার, শিক্ষক-প্রশিক্ষক মহল এবং জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে।