পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে মেদিনীপুর কলেজে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হলো কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণে দিনভর মুখর ছিল কলেজ চত্বর। কলেজের নেতাজী জন্মশতবার্ষিকী সভাগৃহে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৯টি দল। প্রতিযোগিতা পরিচালনা করেন কলেজের প্রাক্তনী তথা বিশিষ্ট কুইজ মাস্টার ও শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। কঠিন লড়াইয়ের শেষে প্রথম স্থান অধিকার করেন প্রিয়ঙ্কর রক্ষিত ও পায়োজা দাসের দল। দ্বিতীয় স্থান অধিকার করেন মৃদুল গুছাইত ও অদিতি আদকের দল। তৃতীয় স্থান অধিকার করেন স্বনিত ঘোষ‌ ও মৃন্ময় খাটুয়ার দল। কলেজ সূত্রে জানা গিয়েছে,শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিবেকানন্দ হলে আয়োজিত হবে মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত পান্ডা, মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুছাইত-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে যোগ দেবেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক ভক্তিপদ দলুই।